Buried Penis কী?
Buried Penis এমন একটি জন্মগত বা জন্ম পরবর্তী অবস্থা, যেখানে শিশুর লিঙ্গের দৈর্ঘ্য স্বাভাবিক থাকলেও সেটি আশেপাশের চামড়া, চর্বি বা দুর্বল সংযোগকারী টিস্যুর নিচে ঢেকে থাকে। ফলে বাইরে থেকে লিঙ্গটি খুব ছোট বা প্রায় অদৃশ্য বলে মনে হয়।
এটি Micropenis (প্রকৃত ছোট লিঙ্গ) নয়। তাই শুধুমাত্র দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কেন এমন হয়?
Buried Penis-এর সাধারণ কারণগুলো হলো জন্মগতভাবে Penile skin fixation দুর্বল থাকা,লিঙ্গের গোড়ার সংযোগকারী টিস্যুর অস্বাভাবিকতা,Suprapubic অঞ্চলে অতিরিক্ত চর্বি (বিশেষ করে স্থূল শিশুদের ক্ষেত্রে),Circumcision-এর পর কিছু ক্ষেত্রে চামড়ার অস্বাভাবিক সঙ্কোচন,খুব কম ক্ষেত্রে পূর্ববর্তী অপারেশনের জটিলতা।
কী কী লক্ষণ দেখা যায়?
অভিভাবকরা সাধারণত লক্ষ্য করেন লিঙ্গটি খুব ছোট বা লুকিয়ে আছে বলে মনে হয়,প্রস্রাব করার সময় চামড়া ফুলে যায়,প্রস্রাবের ধারা ঠিকমতো বের হয় না,প্রস্রাবের পর ভেজাভাব থেকে যায়,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অসুবিধা হয়,বারবার সংক্রমণ বা লালচে ভাব হতে পারে,বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক অস্বস্তি বা আত্মবিশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে রোগ নির্ণয় করা হয়?
অভিজ্ঞ শিশু সার্জনের শারীরিক পরীক্ষার মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে Buried Penis নির্ণয় করা যায়।প্রয়োজনে অন্যান্য জন্মগত সমস্যাও আছে কি না তা মূল্যায়ন করা হয়।
কখন অপারেশন প্রয়োজন?
সব Buried Penis-এর জন্য অপারেশন দরকার হয় না।তবে প্রস্রাব করতে সমস্যা হলে,বারবার ইনফেকশন হলে,পরিষ্কার রাখা কঠিন হলে,লিঙ্গ সম্পূর্ণ লুকিয়ে থাকলে,সৌন্দর্যগত বা মানসিক সমস্যা তৈরি হলে অপারেশন দরকার হতে পারে ।
Buried Penis Repair কী?
এটি একটি বিশেষায়িত শিশু ইউরোলজিক্যাল অপারেশন, যার মাধ্যমে লিঙ্গকে স্বাভাবিক অবস্থানে আনা হয়,অস্বাভাবিক সংযোগকারী টিস্যু মুক্ত করা হয়,Penile skin সঠিকভাবে পুনর্বিন্যাস করা হয়,প্রয়োজনে চামড়ার ঘাটতি পূরণ করা হয়,ভবিষ্যতে পুনরায় লুকিয়ে যাওয়ার ঝুঁকি কমানো হয়।
অপারেশনের সুবিধা- স্বাভাবিকভাবে লিঙ্গ দৃশ্যমান হয়,প্রস্রাব করা সহজ হয়,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহজ হয়,ইনফেকশন এর ঝুঁকি কমে,ভবিষ্যতের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে,দীর্ঘমেয়াদে ভালো কার্যকরী ও সৌন্দর্যগত ফলাফল পাওয়া যায়।
Circumcision বা মোসলমানি কি সমাধান?
না। Buried Penis থাকলে আগে সঠিকভাবে রোগ নির্ণয় করা জরুরি।অনেক ক্ষেত্রে শুধুমাত্র Circumcision বা মোসলমানি করলে সমস্যা আরও জটিল হতে পারে এবং পরবর্তী অপারেশন কঠিন হয়ে যেতে পারে।তাই Buried Penis সন্দেহ হলে আগে অবশ্যই একজন শিশু সার্জন বা শিশু ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
অপারেশনের পর কী হয়?
বেশিরভাগ শিশু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।সাধারণত ১–২ দিনের মধ্যেই বাড়ি ফেরা সম্ভব। কয়েক সপ্তাহের মধ্যে ক্ষত ভালোভাবে শুকিয়ে যায়।নিয়মিত ফলো-আপ করলে দীর্ঘমেয়াদে ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়।
আমরা শিশুদের Buried Penis-এর সঠিক রোগ নির্নয় ও আধুনিক সার্জিক্যাল চিকিৎসা নিয়মিত করে থাকি।আমাদের চিকিৎসার মূল লক্ষ্য— সঠিক রোগ নির্ণয়,অপ্রয়োজনীয় Circumcision এড়ানো, স্বাভাবিক গঠন ও কার্যকারিতা ফিরিয়ে আনা,সুন্দর কসমেটিক ফলাফল নিশ্চিত করা,আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপদ ও Evidence-Based চিকিৎসা নিশ্চিত করা।
যদি আপনার সন্তানের লিঙ্গ বাইরে থেকে খুব ছোট বা লুকিয়ে আছে বলে মনে হয়, তাহলে নিজে সিদ্ধান্ত না নিয়ে একজন অভিজ্ঞ শিশু সার্জনের পরামর্শ নিন।
মনে রাখবেন, Buried Penis একটি চিকিৎসাযোগ্য অবস্থা। সময়মতো সঠিক চিকিৎসা নিলে অধিকাংশ শিশুই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
Buried Penis কোনো লজ্জার বিষয় নয় এবং এটি অধিকাংশ ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা করা সম্ভব। সঠিক রোগ নির্ণয়, যথাযথ সময়ে অস্ত্রোপচার (যদি প্রয়োজন হয়) এবং নিয়মিত ফলো-আপ শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডা: মো: সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (শিশু সার্জারি)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
নবজাতক ও শিশু সার্জারি এবং শিশু ইউরোলজি বিশেষজ্ঞ
🌐 www.drsamiulhasan.com
📞 01720422448 | 01712886034

