শিশুদের কোলোরেক্টাল সার্জারি কী?
শিশুদের বৃহদান্ত্র, রেক্টাম ও পায়ুপথের জন্মগত ও জন্মের পরে বিভিন্ন সমস্যার চিকিৎসাকে Pediatric Colorectal Surgery বলা হয়।
এই সমস্যাগুলো শিশুর পায়খানা করা, পায়খানা ধরে রাখা, খাওয়া ও বৃদ্ধি, প্রস্রাবের স্বাভাবিক কার্যক্রম, দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুর উপর প্রভাব ফেলতে পারে।
শিশুদের সাধারণ কোলোরেক্টাল সমস্যা
১. অ্যানোরেক্টাল ম্যালফরমেশন (ARM)
শিশুর পায়ুপথ স্বাভাবিকভাবে তৈরি না হওয়া বা ভুল স্থানে খোলা থাকা।যেমন:
- Rectovestibular fistula
- Rectourethral fistula
- Cloaca
- Imperforate anus
২. Hirschsprung Disease
খাদ্যনালীর নিচের অংশে নার্ভ না থাকায় পায়খানা জমে যাওয়া, পেট ফোলা ও অবস্ট্রাকশন তৈরি হয়।
৩. দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য
কিছু শিশুর ক্ষেত্রে কার্যগত বা গঠনগত সমস্যার কারণে মারাত্মক কোষ্ঠকাঠিন্য হয়।
৪. মল নিয়ন্ত্রণে সমস্যা (Soiling / Incontinence)
কিছু শিশু পায়খানা নিয়ন্ত্রণ করতে পারে না।
চিকিৎসার উদ্দেশ্য কী?
চিকিৎসার মূল লক্ষ্য শুধু অপারেশন করা নয়, বরং শিশুকে এমনভাবে সুস্থ করা যাতে স্বাভাবিকভাবে পায়খানা করতে পারে, পায়খানা নিয়ন্ত্রণ করতে পারে, স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি বজায় থাকে, জটিলতা কমে, স্বাভাবিক ও আত্মবিশ্বাসী জীবন যাপন করতে পারে
অপারেশনগুলো কেন জটিল হয়?
শরীরের জটিল গঠন: রেক্টাম, প্রস্রাবের রাস্তা, জননাঙ্গ ও পেলভিক মাংসপেশি খুব কাছাকাছি থাকে।
শিশুদের অঙ্গ ছোট ও নাজুক: নবজাতক ও ছোট শিশুদের টিস্যু অত্যন্ত সূক্ষ্ম।
ভবিষ্যতের কার্যক্ষমতা গুরুত্বপূর্ণ: অপারেশনের সময় bowel control, nerve supply ও urinary function রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যান্য জন্মগত সমস্যা থাকতে পারে
অনেক শিশুর সাথে স্পাইনাল সমস্যা, কিডনি বা প্রস্রাবের সমস্যা, হার্টের সমস্যা থাকতে পারে।
সঠিক সময়ে সঠিক অপারেশনের গুরুত্ব
সময়মতো দক্ষ হাতে চিকিৎসা হলে জটিলতা কমে, ভালো bowel control পাওয়া যায়, ইনফেকশন কম হয়, ভবিষ্যতের জীবনমান উন্নত হয়
অন্যদিকে দেরি হলে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য, পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা বারবার ইনফেকশন , মানসিক ও সামাজিক সমস্যা, পুনরায় জটিল অপারেশনের প্রয়োজন হতে পারে।
আধুনিক চিকিৎসা ব্যবস্থা
বর্তমানে শিশুদের জন্য রয়েছে:
- Neonatal reconstruction
- Minimally invasive surgery
- Advanced bowel management
- Multidisciplinary care
যার মাধ্যমে অনেক শিশুই স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
শেষ কথা: শিশুদের কোলোরেক্টাল সমস্যার চিকিৎসা শুধু একটি অপারেশন নয় — এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ সার্জারি ও নিয়মিত ফলো-আপের সমন্বিত চিকিৎসা।
সময়মতো সঠিক চিকিৎসাই শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
Dr. Md Samiul Hasan
Associate Professor (Pediatric Surgery)
Neonatal & Pediatric Surgery and Pediatric Urology Specialist

