শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্য একটি খুবই সাধারণ সমস্যা। এটি শিশুর পাশাপাশি অভিভাবকদের জন্যও দুশ্চিন্তার কারণ হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি গুরুতর কোনো রোগ নয় এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

কোষ্ঠকাঠিন্য কী?

  • শক্ত পায়খানা
  • কষ্ট করে পায়খানা করা
  • অনিয়মিত পায়খানা
  • পায়খানা চেপে রাখা

কেন হয়? সবচেয়ে সাধারণ কারণ:

  • আঁশযুক্ত খাবার কম খাওয়া
  • পানি কম খাওয়া
  • টয়লেটের অভ্যাস ঠিক না থাকা
  • ব্যথার ভয়

স্টুল হোল্ডিং সাইকেল (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

১. শক্ত পায়খানা → ব্যথা
২. শিশু ভয় পায়
৩. পায়খানা চেপে রাখে
৪. আরও শক্ত হয়ে যায়
৫. আবার বেশি ব্যথা

এভাবে সমস্যা বাড়তেই থাকে

এই চক্র কীভাবে ভাঙবেন?

✔ পায়খানা নরম রাখা
✔ নিয়মিত টয়লেট অভ্যাস
✔ বকা/চাপ না দেওয়া
✔ উৎসাহ দেওয়া
✔ আঁশযুক্ত খাবার ও পানি

ধৈর্য খুব গুরুত্বপূর্ণ

ভালো অভ্যাস

✔ শাকসবজি ও ফল
✔ পর্যাপ্ত পানি
✔ নির্দিষ্ট সময় টয়লেটে বসা
✔ খেলাধুলা

কখন শিশু সার্জনের কাছে যাবেন?

  • জন্মের পর দেরিতে পায়খানা
  • পেট বেশি ফুলে থাকা
  • বমি
  • ওজন না বাড়া
  • চিকিৎসায় কাজ না করা

সার্জিকাল কারণ

  • Hirschsprung disease
  • Anorectal malformation
  • স্নায়ুর সমস্যা

ল্যাক্সেটিভের ভূমিকা

✔ নিরাপদ (ডাক্তারের পরামর্শে)
✔ অনেক সময় অনেক মাস ব্যবহার করতে হয়
✔ স্টুল হোল্ডিং সাইকেল ভাঙতে সাহায্য করে

শেষ কথা:

বেশিরভাগ কোষ্ঠকাঠিন্য সাধারণ
সময়মতো চিকিৎসা নিলে সহজে ভালো হয়
ধৈর্য ও নিয়ম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

Dr. Md Samiul Hasan
Associate Professor (Pediatric Surgery)
www.drsamiulhasan.com