শিশুদের ঘাড়ে ফুলে যাওয়া বা গুটি দেখা গেলে অনেক অভিভাবক চিন্তিত হয়ে পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো জন্মগত সমস্যা, যাকে বলা হয় cyst বা sinus।

সিস্ট ও সাইনাস কী?

  • সিস্ট (Cyst): তরল বা আঠালো পদার্থ ভর্তি একটি থলি
  • সাইনাস (Sinus): চামড়ার নিচে ছিদ্র বা পথ, যেখান থেকে তরল বের হতে পারে

এগুলো সাধারণত জন্মগত (congenital)।

সাধারণ ধরণ

১. থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট (Thyroglossal Duct Cyst)

  • সবচেয়ে সাধারণ
  • ঘাড়ের মাঝখানে থাকে
  • গিললে বা জিহ্বা বের করলে উপরে ওঠে

মাঝে মাঝে সংক্রমণ হয়

২. ব্রাংকিয়াল ক্লেফট সিস্ট / সাইনাস

  • ঘাড়ের পাশে দেখা যায়
  • লক্ষণ:
    • ফুলে যাওয়া
    • ছোট ছিদ্র থেকে পানি/পুঁজ বের হওয়া

৩. ডারময়েড সিস্ট

  • সাধারণত মাঝখানে
  • ধীরে বাড়ে
  • গিললে নড়ে না

কখন ডাক্তারের কাছে যাবেন?

  • দীর্ঘদিন ধরে ফুলে থাকা
  • বারবার ইনফেকশন
  • পুঁজ বা পানি বের হওয়া
  • দ্রুত বড় হওয়া
  • ব্যথা বা জ্বর

কীভাবে নির্ণয় করা হয়?

  • শিশু সার্জনের পরীক্ষা
  • আল্ট্রাসনোগ্রাফি (USG)
  • প্রয়োজনে:
    • CT scan
    • MRI

চিকিৎসা: স্থায়ী চিকিৎসা হলো অপারেশন

থাইরোগ্লোসাল সিস্ট: Sistrunk operation

ব্র্যাঞ্চিয়াল সিস্ট/সাইনাস:

সঠিক সময়ে সঠিক অপারেশন এ বাচ্চা সুস্থ হয়

সম্পূর্ণ অপসারণ

দ্রুত চিকিৎসা কেন জরুরি?

  • বারবার ইনফেকশন প্রতিরোধ
  • জটিলতা কমানো
  • অপারেশন সহজ করা
  • পুনরাবৃত্তি কমানো

অভিভাবকদের জন্য বার্তা

এই সমস্যাগুলো সাধারণত ক্ষতিকর নয় এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য।
সময়মতো চিকিৎসা নিলে শিশু দ্রুত সুস্থ হয়ে ওঠে।

Dr. Md Samiul Hasan
Associate Professor (Pediatric Surgery)
Neonatal, Pediatric & Pediatric Urology Specialist