বয়স: ৪ বছর ৬ মাস
রোগ: Cholelithiasis (পিত্তথলির পাথর)
অপারেশন: ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি (Laparoscopic cholecystectomy)
শিশুদের পিত্তথলিতেও পাথর হতে পারে, যদিও বড়দের তুলনায় ঝুঁকি অনেক কম।
কেন হয়?
যেসব শিশুদের রক্তরোগ আছে, যেমন – থ্যালাসেমিয়া, স্ফেরোসাইটোসিস ইত্যাদি, তাদের ঝুঁকি বেশি।
যেসব শিশুদের ওজন বেশি, তাদের পিত্তথলির পাথর হতে পারে। এছাড়াও যেসব শিশুর অন্য কোন ইনফেকশন হয় বা লম্বা সময় হাসপাতালে ভর্তি থাকতে হয় তাদের এই ঝুঁকি বেশি।
কি সমস্যা হয়?
সাধারণত পিত্তথলির পাথর এ কোন উপসর্গ থাকে না, তবে এর কারনে ইনফেকশন হলে বাচ্চার পেটের ডান পাশে অথবা নাভির চার পাশে ব্যাথা হয়, বমি হতে পারে। পাথর দিয়ে পিত্তনালী বন্ধ হলে জন্ডিস হতে পারে।
রোগ নির্নয়:
আল্ট্রাসনোগ্রাম করলে পিত্তথলির পাথর বোঝা যায়।
চিকিৎসা কি: পাথর এর জন্য যদি কোন উপসর্গ না থাকে তাহলে কোন চিকিৎসা দরকার হয় না। তবে ইনফেকশন হলে এন্টিবায়োটিক ও ব্যাথার ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়।
কখন অপারেশন করতে হয়:
যদি বার বার পিত্তথলির ইনফেকশন হয় (পেটে ব্যাথা, বমি) তাহলে অপারেশন করে পাথর সহ পিত্তথলি ফেলে দিতে হয়।
কি অপারেশন করতে হয়:
অপারেশন দুইভাবে করা যায় – ১। ল্যাপারোস্কোপি (কম কাটতে হয়, ব্যাথা কম হয়, বাচ্চা দ্রুত সুস্থ হয় তবে খরচ বেশি)
২। ওপেন (পেট বেশি কাটতে হয়, ব্যাথা বেশি হয়)
#surgery #শিশু #pediatricsurgery #pediatric #gallbladder #cholecystectomy See less

