Enhanced Recovery After Surgery (ERAS) হলো একটি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে অপারেশনের পর রোগী দ্রুত ও নিরাপদভাবে সুস্থ হয়ে ওঠে। আগে এটি মূলত বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হলেও এখন শিশুদের সার্জারিতেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

শিশুদের ক্ষেত্রে ERAS শুধু দ্রুত সুস্থ হওয়ার জন্য নয় —

এটি ব্যথা, ভয় এবং মানসিক চাপ কমানোর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ERAS হলো একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি যেখানে সার্জন, এনেস্থেটিস্ট, নার্স এবং অভিভাবক সবাই একসাথে কাজ করে শিশুর অপারেশনের আগে, সময় এবং পরে সর্বোত্তম যত্ন নিশ্চিত করেন।

ERAS-এর প্রধান ধাপসমূহ

১. অপারেশনের আগে (Preoperative Care)

  • অভিভাবক ও শিশুকে সঠিকভাবে বুঝানো
  • দীর্ঘ সময় না খেয়ে থাকার প্রয়োজন নেই (৩ ঘন্টা আগে পর্যন্ত তরল খাওয়া যায়)
  • পুষ্টির উন্নতি
  • শিশুর ভয় ও উদ্বেগ কমানো

২. অপারেশনের সময় (Intraoperative Care)

  • সম্ভব হলে ল্যাপারোস্কোপিক সার্জারি
  • উন্নত এনেস্থেসিয়া ও ব্যথা নিয়ন্ত্রণ
  • শরীরের তাপমাত্রা ঠিক রাখা
  • অপ্রয়োজনীয় টিউব বা ড্রেন এড়ানো

৩. অপারেশনের পরে (Postoperative Care)

  • যত দ্রুত সম্ভব খাওয়ানো শুরু
  • দ্রুত হাঁটা-চলা শুরু
  • কম ব্যথার জন্য মাল্টিমোডাল পেইন ম্যানেজমেন্ট
  • দ্রুত IV লাইন ও ক্যাথেটার খুলে ফেলা

ERAS-এর সুবিধা:  দ্রুত সুস্থ হওয়া, কম সময় হাসপাতালে থাকতে হয়, কম ব্যথা, জটিলতা কম হয়, শিশুর মানসিক চাপ কমে, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা যায়

শিশুদের জন্য ERAS কেন গুরুত্বপূর্ণ?

শিশুরা বড়দের মতো নয় — তাদের শরীর ও মানসিক চাহিদা আলাদা।

ERAS নিশ্চিত করে:

  • কম ট্রমা
  • ভালো ব্যথা নিয়ন্ত্রণ
  • কম ভয় ও উদ্বেগ
  • দীর্ঘমেয়াদে ভালো শারীরিক ও মানসিক বিকাশ

অভিভাবকের ভূমিকা:

সঠিক প্রস্তুতি ও যত্ন শিশু কে অপারেশন এর পর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে

অভিভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ:

  • চিকিৎসা পরিকল্পনা বুঝে নেওয়া
  • শিশুকে খাওয়া ও হাঁটা-চলায় উৎসাহ দেওয়া
  • মানসিকভাবে সাহস যোগানো

ERAS শিশুদের সার্জারিতে একটি নতুন যুগের সূচনা করেছে।

এটি শিশুকে দ্রুত, নিরাপদ এবং কম কষ্টে সুস্থ হতে সাহায্য করে।

Dr. Md Samiul Hasan

Associate Professor (Pediatric Surgery)

Neonatal & Pediatric Surgery and Pediatric Urology Specialist

📞 01720422448 | 01712886034

🌐 www.drsamiulhasan.com