বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট এর শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেছেন ডাঃ মোঃ সামিউল হাসান। গত ৫ ই আগস্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম ডাঃ মোঃ সামিউল হাসান কে পদোন্নতির চিঠি প্রদান করেন। এর আগে গত ১৩ ই জুলাই হাসপাতালের নিয়োগ কমিটি ১ পদোন্নতির জন্য সাক্ষাৎকার গ্রহন করেন এবং পদোন্নতির জন্য ম্যানেজম্যান্ট বোর্ড এর নিকট সুপারিশ প্রেরন করেন।
ডাঃ মোঃ সামিউল হাসান ২০১৮ সাল থেকে একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এই পদোন্নতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিশুদের সার্জারী সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

