মেয়েশিশুদের একটি সাধারণ জন্মগত সমস্যা হলো ভেস্টিবুলার ফিস্টুলা, যেখানে পায়খানার পথটি স্বাভাবিক জায়গার বদলে যোনির সামনে (vestibule) খুলে যায়। আগে সাধারণত ৩ ধাপে চিকিৎসা করা হতো (কলোস্টোমি → মূল অপারেশন → কলোস্টোমি বন্ধ)। এখন নির্বাচিত রোগীদের ক্ষেত্রে এক ধাপে অপারেশন করা সম্ভব।
কোন ক্ষেত্রে এক ধাপে অপারেশন করা যায়?
যেসব ক্ষেত্রে উপযোগী
- নিশ্চিতভাবে ভেস্টিবুলার ফিস্টুলা
- শিশুর সামগ্রিক অবস্থা ভালো
- বড় কোনো জটিলতা নেই (হার্ট/কিডনি/স্পাইন মূল্যায়ন করা)
- পেট বেশি ফুলে নেই, ইনফেকশন নেই
- শুরুতেই (early) চিকিৎসার জন্য আসা
- অভিজ্ঞ শিশু সার্জারি টিম আছে
যেসব ক্ষেত্রে সতর্কতা
- পেট খুব ফুলে থাকা বা অবস্ট্রাকশন/এন্টারোকোলাইটিস
- কোলন খুব বেশি ফুলে থাকা
- বড় সহযোগী রোগ
- দেরিতে আসা (late presentation)
- এসব ক্ষেত্রে তিন ধাপে অপারেশন (কলোস্টোমি সহ) নিরাপদ।
অপারেশনে কী করা হয়?
- রেক্টামকে সঠিকভাবে বের করে
- স্পিঙ্কটার মাংসপেশির মধ্যে সঠিক স্থানে বসানো
- নতুন অ্যানাস (neo-anus) তৈরি করা
- কলোস্টোমি ছাড়াই সম্পন্ন করা
এক ধাপে অপারেশনের সুবিধা
কলোস্টোমি লাগে না
কম অপারেশন
খরচ কম
শিশুর স্বাভাবিক জীবন দ্রুত শুরু
পরিবারে মানসিক চাপ কম
সম্ভাব্য ঝুঁকি
- ক্ষত সংক্রমণ
- অ্যানাল স্টেনোসিস (পথ সরু হওয়া)
- মিউকোসাল প্রোলাপ্স
- কোষ্ঠকাঠিন্য বা সোইলিং
- বিরল ক্ষেত্রে ইউরিনারি/ভ্যাজাইনাল ইনজুরি
- এন্টারোকোলাইটিস
ঝুঁকি কমানোর উপায়
অপারেশনের আগে
- পূর্ণাঙ্গ পরীক্ষা
- প্রয়োজন হলে bowel preparation
- ইনফেকশন থাকলে আগে চিকিৎসা
- সঠিক রোগী নির্বাচন
অপারেশনের সময়
- অভিজ্ঞ সার্জন
- সঠিক anatomical plane ধরে কাজ
- নিখুঁতভাবে নতুন অ্যানাস বসানো
অপারেশনের পরে
- অপারেশন এর জায়গায় যত্ন
- ব্যথা নিয়ন্ত্রণ
- নিয়মিত ফলো-আপ
দীর্ঘমেয়াদী ফলাফল
সঠিক চিকিৎসা ও ফলো-আপে বেশিরভাগ শিশুর:
- ভালো bowel control
- গ্রহণযোগ্য স্বাভাবিক জীবনযাপন
- কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণযোগ্য থাকে
শেষ কথা
নির্বাচিত রোগীর ক্ষেত্রে এক ধাপে অপারেশন নিরাপদ ও কার্যকর
সঠিক সিদ্ধান্ত, দক্ষ সার্জারি ও নিয়মিত ফলো-আপই সফলতার চাবিকাঠি
Dr. Md Samiul Hasan
Associate Professor (Pediatric Surgery)
www.drsamiulhasan.com

